মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না

news-image

মোক্তাদির হোসেন প্রান্তিক
ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফলাফল মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। তবে ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার নিজের ভোট প্রয়োগ করে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেছেন, ‘আমি ঢাকা শহরের কিছু জায়গায় (কেন্দ্র) ঘুরে এসেছি। গতরাতেও তারা চেষ্টা করেছে, আজকেও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবে। জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে তাদের ভোট প্রদান করবেন। কারণ গত ১ যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।’

তারেক রহমান বলেন, ‘আমি সবাইকে আহ্বান করবো, আমরা সকলে মিলে চেষ্টা করি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে পারি। আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।’

জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে দলের চেয়ারম্যান বলেন, ‘আমরা কনফিডেন্স, আলহামদুলিল্লাহ, আশাবাদী বিজয়ের ব্যাপারে।’

কত আসনে জয়ের আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমরা এতটুকু প্রত্যাশা করছি- যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবো।’

নির্বাচনে বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন,‘যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।’

ভোটের সারাদেশে খবর কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনো সারাদেশের খবর পায়নি। এই মাত্র অফিসে আসলাম। ৫ ঘণ্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি বিভিন্ন কেন্দ্র ঘুরছিলাম। ফলে, আমি খবর নিতে পারিনি। মোবাইলের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছিলাম। সেখানে দেখলাম, এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না, এমন ঘটনা ঘটুক।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশের মালিক হচ্ছে জনগণ। তারা যদি বেরিয়ে আসে, তারা যদি অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যত বেশি বাড়বে সব দলের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে।’

তিনি আরও বলেন, ‘যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা তো বাড়বেই। এই ঘটনাগুলো ভালো না। তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার চেষ্টা করছে।’

ভোটের ফলাফল গণনায় দেরি হওয়ার আশঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ফল গণনা নিয়ে দেরি হওয়ার কোনো কারণ দেখি না। কেন দেরি। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব দেশের মানুষের ভোট প্রদানের ফল তাদের কাছে পৌঁছে দিতে।’

তিনি বলেন, ‘আমরা ৯১ ও ৯৬ ও ২০০১ সালেও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণার সাধারণ একটা সময় তো আছেই। আমরা প্রত্যাশা করবো এবারও যত দ্রুত সম্ভব ভোটের ফল জানতে পারবে।’

তারেক রহমান আরও বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ও বির্তকিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেবো না? আমরা সব দলই মেনে নেবো। তবে অবশ্যই এখানে একটা শর্ত আছে- নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।’

আরেক প্রশ্নের জাবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমার দেখছি, অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ রকম বিষয় তো মেনে নেওয়া যাবে না, কেউ মেনে নেবে না।’

ভোটের পরিবেশ কেমন দেখছেন জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমি ঢাকা শহরে যেমন পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে মানুষ ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।’

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা