রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে নির্যাতনের বর্ণনা দিল গৃহকর্মী মোহনা

news-image

আদালত প্রতিবেদক : ‎বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী মোহনা আদালতে নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে জনানবন্দি দিয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই জবানবন্দি রেকর্ড করেন।

‎মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া তাকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় এই জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

‎আদালতে জবানবন্দির পর মোহনাকে জিম্মায় নেয়ার জন্য আবেদন করেন বাবা। তবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া গৃহকর্মী মোহনা অসুস্থ থাকায় তাকে আবার হাসপাতালে পাঠানোর আদেশ দিয়ে সুস্থতা সাপেক্ষে জিম্মার বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন।

মোহনার পরিবারকে আইনি সহায়তা দেওয়া বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ফাহমিদা আক্তার রিংকি নিশ্চিত করেছেন।

‎গত ১ মার্চ বাবা গোলাম মোস্তফা বিমানের এমডি সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

‎মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।বর্তমানে তারা কারাগারে রয়েছে।

‎‎মামলায় বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসা। ওই বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর বাচ্চা দেখাশোনার জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছিলেন। পরে গোলাম মোস্তফার সঙ্গে তার দেখা হয়।

‎‎মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি পেয়ে মোস্তফা গত বছরের জুন মাসে তার মেয়েকে ওই বাসায় কাজে পাঠান। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর ওই বাসায় গিয়ে মেয়েকে দেখে আসেন তিনি। এরপর আর মেয়েটিকে পরিবারের সঙ্গে ‘দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

‎‎সেখানে বলা হয়, গত ৩১ জানুয়ারি বীথি ফোন করে মোস্তফাকে জানান, তার মেয়ে অসুস্থ। তাকে যেন নিয়ে যাওয়া হয়। পরে মেয়েকে আনতে যান গোলাম মোস্তফা। সন্ধ্যা ৭টার দিকে গোলাম মোস্তফার কাছে মেয়েটিকে বুঝিয়ে দেন বীথি।

‎মোস্তফা মামলায় বলেছে, তখনই তিনি মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম দেখতে পান। তার মেয়ে ভালোভাবে কথাও বলতে পারছিল না। কারণ জিজ্ঞাসা করলে বীথি এর ‘সদুত্তর দিতে পারেননি’।

‎‎পরে মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান মোস্তফা। মেয়ে তাকে বলে, ওই বাসায় বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন করা হত। তাকে ‘মারধর করার পাশাপাশি খুন্তি গরম করে শরীরে ছেঁকাও’ দেওয়া হত।

 

এ জাতীয় আরও খবর

ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, সমস্যা দেখা দিলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসি অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ: টিআইবি

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

গুম-খুনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে

ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে

চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

হুজাইফার মরদেহ বাড়ি পৌঁছাতেই শোকের মাতম

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু

বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ জামায়াতের কৃষ্ণ নন্দী

খুলনায় বিএনপিকে সমর্থন দিচ্ছে মুসলিম লীগ

আমরা ক্ষমতায় গেলে দেশের মালিক না, চৌকিদার হব