,

ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, সমস্যা দেখা দিলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

রংপুর প্রতিনিধি : মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: আমাদের সময়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, শান্তি পূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সহযোগিতা করবেন। কোথাও কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে একশন নেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। বর্ডার এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার এলাকায় সাধারণত ৮ কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী যায় নাহ। যদি কোনো ঝুকিপূর্ণ কেন্দ্রে প্রয়োজন হয়, সেখানেও সেনাবাহিনী যাবে। নির্বাচনে কোনো কারচুপির সুযোগ নেই। এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষ অন্যান্য এলাকার চেয়ে বেশি শান্তিপ্রিয়। এখানকার নির্বাচনও শান্তিপ্রিয় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। আজকের সম্মেলনে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি ছিল।’

সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ