শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না: ইসি মাছউদ

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ছবি: আমাদের সময়

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক পার্সেন্ট কারো সঙ্গে আপস করব না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় হোক। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেহেতু এটা নতুন একটা জিনিস। এটার সুষ্ঠতার ব্যাপারে এক বিন্দুও আপস করবো না। এটা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে ইসি মাছউদ বলেন, ‘এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে। কিন্তু আমি যতদূর জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক এখনো আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে।’ যদি টুকটাক কিছু অস্ত্র থেকেও থাকে, সেটি নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে প্রতিকুল কোনো পরিবেশ সৃষ্টি করবে না বলে জানান তিনি।

মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা, শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

শেষ ৯ বলে ৩৩ রান করে সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়

সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান

নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক : জামায়াত

দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক

৯ ফেব্রুয়ারি ভাষণ দেবেন দলীয় প্রধানরা

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘাঁটি ভাঙার লড়াই, নতুন দাবিদারের উত্থান

হাসপাতালে কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার