রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন শহিদ ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের নেতারা। ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে তাদের এ অবস্থান কর্মসূচি বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হওয়া এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহিদ ওসমান হাদির স্ত্রী এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ফাতিমা তাসনিম জুমা ফেসবুক পোস্টের মাধ্যমে যমুনার সামনে অবস্থান নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, নিরাপত্তাজনিত কারণে অল্পসংখ্যক মানুষ নিয়ে অবস্থান করা হয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিচার ও তদন্তের স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা