সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাওজুল কবিরের ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে আগামীকাল সোমবার। এদিন সন্ধ্যা ৬টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে (কক্ষ নং–১০৩) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বহুল তথ্যসমৃদ্ধ ও গবেষণাধর্মী বইটির প্রেক্ষাপট উপস্থাপন করবেন বইটির লেখক ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও উপস্থিত থাকবেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থের বিষয়বস্তু, বাংলাদেশের সমাজ-রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট, পরিবর্তনশীল বাস্তবতা এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিতে পাঠক, শুভানুধ্যায়ী, শিক্ষাবিদ, গবেষক ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার