,

তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান তামিমের রেকর্ড সেঞ্চুরিতে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে।

এদিন ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করলেন তানজিদ। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন।

ম্যাচের ১৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছেছেন তানজিদ হাসান। ৬১ বলে করেন সেঞ্চুরি! যেখানে বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বিপিএলে সর্বোচ্চ।

ঠিক সেঞ্চুরির পরই আউট হন তানজিদ। মুকিদুলের বলে আমেরের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৭ ছক্কা আর ৬ চারে গড়া ৬২ বলে ১০০ রানের ইনিংস নিয়ে মাঠ ছাড়েন।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা রাজশাহী দারুণ সূচনা পায়। ১০.২ ওভারে ৮৩ রান তোলেন দুই ওপেনার তানজিদ ও শাহিবজাদা ফারহান।

ফারহান ৩০ বলে ৩০ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন। তবে অসাধারণ খেলা তানজিদ দ্বিতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসনের সঙ্গে ৩২ বলে ফের ৪৭ রানে পার্টনারশিপ গড়েন। শরিফুল ইসলামের শিকার হয়ে উইলিয়ামসন ১৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৪ করেন। কিন্তু প্রায় শেষ অবধি ব্যাট করা তানজিদ দুর্দান্ত সেঞ্চুরিটি তুলে নেন। শেষ দিকে ৭ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক শান্ত।

চট্টগ্রাম বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন মুকিদুল ও শরিফুল।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে