সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানালো ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। িএকই সঙ্গে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায়ও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভয় দেখানোর এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং পারস্পরিক শ্রদ্ধার নীতি এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষার জন্য তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা