,

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘আমি অর্থনীতিতে সবসময় বলি যে, আমাদের বাণিজ্য (ট্রেড) ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে, তা নয়। তবে আমরা চেষ্টা করছি সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয়।’

প্রধান উপদেষ্টা নিজেও ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক