সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।রোববার (২১ ডিসেম্বর) বাদ আসর ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ফেনী-১ আসনের জনগণ তার নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হবে বলে আমরা আশাবাদী।’

খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম–ফুলগাজী–ছাগলনাইয়া) আসন থেকে মোট ৫ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনসহ মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেন।

এদিকে, রোববার বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার