সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হান্নান মাসউদকে হত্যার হুমকি, অভিযুক্ত অমি গ্রেপ্তার

news-image

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে হাতিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইসরাত রায়হান অমি হাতিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়ানো ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হান্নান মাসউদের পক্ষ হয়ে হাতিয়া জাতীয় নাগরিক পার্টির সভাপতি সামসুদ্দিন ব্রিজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে উদ্দেশ্য করে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়। ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা ছিল— ‘হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে।’

পোস্টে আরও বলা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করা হবে।

এছাড়া অভিযোগ রয়েছে, গ্রেপ্তারকৃত ইসরাত রায়হান অমি এনসিপির এক কর্মীকে মেসেঞ্জারে উসকানিমূলক বার্তা পাঠিয়ে দলের নেতাকর্মীদের চলাচল হারাম করে দেওয়ার হুমকি দেন।

ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এনসিপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতিয়া থানায় গিয়ে শেষ হয়। সেখানে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও ও বিক্ষোভ করেন তারা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা