রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশোধ-বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে: জাতিসংঘের মানবাধিকারপ্রধান

news-image

কূটনৈতিক প্রতিবেদক : জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান ভলকার তুর্ক। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক কর্তৃপক্ষকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আহত ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়। এসময় গণমাধ্যমসহ কিছু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সাংবাদিকরা হামলার শিকার হন।

ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভলকার তুর্ক বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক জীবনে অংশ নেওয়া এবং ভিন্নমত প্রকাশের অধিকার সুরক্ষিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের মানবাধিকারপ্রধান আরও উল্লেখ করেন, তার কার্যালয় কর্তৃপক্ষ ও সব অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মানবাধিকার রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সহায়তা করা যায়।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের