সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেপ্তার

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় আদালতের ফটকের সামনে জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রূপসা উপজেলার আইজগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইজাজুল রূপসা উপজেলার আইজগাতী গ্রামের ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এজাজুল হোসেনের গ্রেপ্তারের কথা জানায় র‍্যাব-৬।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, গত ৩০ নভেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে নগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে আদালতে হাজিরা দেওয়া শেষে বের হওয়ার সময় গুলি ও কুপিয়ে নৃশংসভাবে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের ২ ব্যক্তিকে হত্যা করা হয়। লোমহর্ষক এ ঘটনার পর র্যাব-৬ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরপর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করে। জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার ইজাজুল।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘঠিত জোড়া হত্যাকাণ্ডটি মূলত খুলনা মহানগরীর বিদ্ধমান দুটি সন্ত্রাসী দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলন ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার কারণে সংঘটিত হয়েছে । হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা