সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে।’

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক।’

তিনি আরও বলেন, ‘আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এ দেখিয়েছে। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভিত্তিক ধারনা এবং যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।’

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজের সাথে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি, এর সঙ্গে যদি তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের সময় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে- এ কথা জানিয়ে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। এর আগে দেশে ভোটের সময় আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াও খুন হয়েছিলেন। ভোটের সময় দুই একটা খুন খারাবি হতেই পারে। এসব নতুন কোনো ঘটনা নয়।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা