,

চাঁদাবাজির অভিযোগে চার মানবাধিকারকর্মী আটক

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ওষুধের ফার্মেসিতে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতা চার মানবাধিকারকর্মীকে আটক করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জনতা আটকদের পুলিশে সোপর্দ করে। এর আগে দুপুরে উপজেলার বেড়াইদের চালাগ্রামের মেহেদী হাসানের ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ইয়াসমিন বেগম, আল আমীন, মোতাসিম ও নাঈমা খানম।তারা ন্যাশনাল প্রেস সোসাইটি নামক মানবাধিকার সংস্থার (এনপিএস)-এর প্রতিনিধি। আটকদের বিরুদ্ধে ওষুধ ব্যবসায়ী মেহেদী হাসান ও রাজিব বাদী হয়ে থানায় পৃথক অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে বিভিন্ন ওষুধের ফার্মেসিতে গিয়ে মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে দোকান তল্লাশি করে। ব্যাবসায়ীদের প্রশাসনের হুমকি দিয়ে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে হয়রানি করে টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ভাংনাটি গ্রামের রাসেলের ফার্সেসিতে যায়। মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে তার দোকান তল্লাশির নামে নগদ ১১ হাজার টাকা, ৯ হাজার টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড ও ৫হাজার টাকা মূল্যের বিভিন্ন ওষুধ নিয়ে যায়। রাসেল প্রতারিত হবার বিষয়টি বুঝতে পেরে ওষুধ ব্যবসায়ীদের গ্রুপে জানিয়ে রাখেন।

শনিবার দুপুরে চক্রটি একটি হাইয়েস মাইক্রো নিয়ে উপজেলার বেড়াইদের চালা গ্রামের মেহেদী হাসানের ফার্মেসিতে যায়। নিজেদের মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে ফার্মেসি তল্লাশি করতে চায়। তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে।

ভুক্তভোগী রাসেল অভিযোগ করেন, ‘এরাই গত বুধবার আমার ফার্মেসি থেকে ভয় দেখিয়ে প্রতারণা করে নগত টাকা, মিনিট কার্ড ও ওষুধ নিয়ে গেছে।’

অভিযোগ অস্বীকার করে ইয়াসমিন বেগম বলেন, ‘আমরা ন্যাশনাল প্রেস সোসাইটি নামক মানবাধিকার সংস্থার (এনপিএস) এর প্রতিনিধি। আমরা সংস্থার অনুমতি সাপেক্ষে গত ১ ডিসেম্বর থেকে উপজেলার বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের কাজ করছি। আমরা শনিবার বিকেলে ওই ফার্মেসিতে তথ্য সংগ্রহ করতে যাই। এ সময় কতক ব্যক্তি আমাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। সেখান থেকে আমাদের থানায় নিয়ে আসা হয়।’

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. জুনায়েদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় উত্তেজিত জনতা ওই চারজনকে অবরুদ্ধ করে রেখেছে। সেখান থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে