,

রাশিয়া থেকে দেড় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। এসব সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি)।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট।

এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।

ওই বিবৃতিতে সুনির্দিষ্টভাবে এস ৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ না করলেও মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস ৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছন, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এগুলোর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস ৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এস ৪০০ বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু