সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া এলাকার বিপিনরায় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে প্রায় ২০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড়।

আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন শিপন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আবিড়, উপদেস্টা মোতালেব টিটু ও আরিফুর পান্না, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সাংবাদিক মোস্তাক আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের সংবাদকর্মী নার্গিস জুই, দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক গাজী ফায়সাল তনু, মাহবুবুর রহমান, এবং পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সাংবাদিক জুবায়ের রাকেশ, আবু ইউসুফ, যুবরাজ, খন্দকার জুয়েল, পাভেল, রাজ, আরেফিন নিবিড়সহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এবং জুলাই বিপ্লব সমর্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সিনিয়র সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড় তার সদ্য প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠা করেন ‘সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন’। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে তাদের শিশু সন্তান মুহাম্মাদও অতিথিদের সঙ্গে শীতবস্ত্র বিতরণে অংশ নেয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী মাসের প্রথম দিন থেকে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে মা ও শিশুদের জন্য প্রতিদিন স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম চালু হবে।

মানবিক সেবার মাধ্যমে প্রয়াত সূচনা আক্তারের স্মৃতিকে ধারণ করে সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা