,

হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত

অনলাইন ডেস্ক : মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে রিকশা চড়ে যাচ্ছিলেন ওসমান হাদি। তখন তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

এদিকে, হাদির অনেক সহযোদ্ধার মতো তাকে দেখতে ঢামেক হাসপাতালে হাজির হন হাসনাত আব্দুল্লাহ। হাসপাতালে যে কক্ষে হাদির চিকিৎসা চলছিল তার বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় তাকে।

হাদির ওপর হামলা নিয়ে এর আগে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন হাসনাত। তিনে লেখেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক