,

নিজের পোস্টার নিজেই ছিড়লেন আইনজীবী শিশির মনির

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জাসহ বিভিন্ন প্রচার সামগ্রী নামানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি মেনেই সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজেই নিজের পোস্টার ছিড়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌর এলাকায় নিজের পোস্টার সরান এই আইনজীবী। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় সাঁটানো প্রচার সামগ্রী নামিয়ে ফেলতে নির্দেশ দেন।

শিশির মনির বলেন, ‘যেহেতু এটা নতুন আইন বাংলাদেশে নতুনভাবে নির্বাচন হবে, সেহেতু আমাদের নিজের পোস্টার নিজেরাই নামিয়ে ফেলছি। শুধু এই জায়গায় না, দুই থানায় যেখানে পোস্টার, ব্যানার লাগানো হয়েছে আমরা নিজ দায়িত্ব সরিয়ে ফেলছি।’

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।যতক্ষণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব না, ততক্ষণ পর্যন্ত দেশ ঠিক করা কঠিন হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের