,

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার কমিশনার।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা আগে নির্বাচন ভবনে বৈঠক করেন। এরপর বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি জানানো হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।

এদিকে গতকাল বিকেল থেকে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজবে।

এদিকে ইসি গতকাল জানিয়েছে, সিইসির ভাষণ রেকর্ডের পর আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের