,

বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই

news-image

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (সম্মতিপত্র) সই হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, মঙ্গলবার বিমান বাহিনী সদরদপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট সই হয়।

অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে লিওনার্দো এসপিএ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের