,

বাড়িঘরে আগুন, আহত অন্তত ৩০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের অওমোরি অঞ্চলে সোমবার গভীর রাতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে ব্যাপক ক্ষতি করেছে। ভূমিকম্পে কয়েকটি বাড়িতে আগুন লাগে এবং আতঙ্কে হাজারো মানুষ ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

বিবিসি সূত্রে খবর, প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরতায়।

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সতর্ক করে বলেন, ‘আবারও ভূমিকম্প হতে পারে, তাই প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদ স্থানে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিন।’

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূল ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ ধরে শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে, যা আরও ক্ষতি করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক