,

বিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে ঢাকায় উদ্বোধনী ম্যাচ আয়োজনের প্রচলন থাকলেও এবার সেই ধারা ভেঙে সিলেটে পর্দা উঠছে আসরের।

আসন্ন বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই দিয়ে। প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

৬ দল নিয়ে আয়োজিত বিপিএলে প্রাথমিক পর্বে হবে মোট ৩০টি ম্যাচ, আর প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে পুরো টুর্নামেন্টে ম্যাচসংখ্যা দাঁড়াচ্ছে ৩৪টি।

ঢাকায় প্রাথমিক পর্বের মাত্র তিন দিনে হবে ছয়টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে সাধারণত স্পিন সহায়ক উইকেট ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে। বিপরীতে সিলেট ও চট্টগ্রামের উইকেট তুলনামূলকভাবে ব্যাটিং-বান্ধব, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ঢাকার বাইরে বেশি ম্যাচ রাখার কারণ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের