,

রেকর্ড দামে বিক্রি এক রাজকীয় ডিম!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের নিলামে রেকর্ড দামে বিক্রি হলো একটি বিরল ফ্যাবারজে ডিম, যা রুশ জারদের জন্য বানানো হয়েছিল। স্বর্ণ, হীরা আর নিখুঁত কারুকাজে মোড়া এই ডিমের সংখ্যা পৃথিবীতে মাত্র ৫০টি, আর ব্যক্তিগত মালিকানায় রয়েছে মাত্র সাতটি।

সম্প্রতি এই কিংবদন্তি ডিমের একটি ২২.৯ মিলিয়ন পাউন্ড দামে নতুন মালিক পেয়েছে। এটি ছিল ব্যক্তিগত মালিকানায় থাকা শেষ দিকের ফ্যাবারজে ডিমগুলোর একটি।

মঙ্গলবার লন্ডনে এটি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। এটি রুশ জুয়েলারি নির্মাতা ফ্যাবারজের এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামী শিল্পকর্মের নতুন রেকর্ড।

 

সিএনএন এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, ডিমটি ১৯১৩ সালে জার নিকোলাস দ্বিতীয় তার মায়ের জন্য উপহার হিসেবে বানানোর অর্ডার করেছিলেন। লন্ডনের ক্রিস্টিস নিলামঘরে তিন মিনিটের বিডিংয়ের পর একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতার কাছে এটি বিক্রি হয়। বিক্রয়মূল্য ক্রিস্টিসের পূর্বানুমান ২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি হয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাবারজের এই বিপুল দাম মূলত এর বিরলতার কারণেই। সেন্ট পিটার্সবার্গের এই ঐতিহাসিক জুয়েলারি হাউস মোট ৫০টি ইম্পেরিয়াল এগ বানিয়েছিল। এর মধ্যে শীতকালীন ডিমটি এখন মাত্র সাতটির একটি, যা এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে। বাকি ডিমগুলো হয় হারিয়ে গেছে, নয়তো জাদুঘর বা বিভিন্ন প্রতিষ্ঠানের সংগ্রহে আছে।

উল্লেখ্য, ‘ফ্যাবারজে ডিম’ বলতে সাধারণত রাশিয়ার বিখ্যাত জুয়েলারি হাউস ফ্যাবার্জের তৈরি করা মূল্যবান, নকশা করা ডিম বোঝায়। এগুলো একটি ঐতিহাসিক ও শৈল্পিক বস্তু, কোনো সাধারণ খাদ্য নয়।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু