সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে ছাড়াই ভারতে আল নাসর

news-image

ক্রীড়া ডেস্ক : আজ ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ম্যাচ রয়েছে সৌদি ক্লাব আল নাসরের। সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই ভারতে চলে এসেছে গোটা দল। সেই দলে ক্রিস্টিয়ানো রোনালদো নেই। তিনি যে থাকবেন না সেই সম্ভাবনাই ছিল বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা না জানানোয় রোনালদো-ভক্তদের আশা ছিল। গোয়ার তরফে বহুবার আল নাসরকে অনুরোধ করা হয়েছিল, যাতে রোনালদো ম্যাচটি খেলেন। সেই অনুরোধ রাখা হয়নি। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ ২-এ দুটি ম্যাচ খেলেছে আল নাসর। কোনোটিতেই খেলেননি রোনালদো। তার সঙ্গে আল নাসরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনালদো নিজেই বেছে নিতে পারবেন যে, কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। রোনালদোকে দেখা যাবে না এমন খবর ভারতে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বিশেষ করে গোয়ায়, যেখানে তার আগমন নিয়ে গত কয়েক দিন ধরেই ছিল তুমুল আলোচনা ও উৎসাহ। রোনালদোর অনুপস্থিতি নিশ্চিত হওয়ার আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন স্থানীয়দের উন্মাদনার কথা। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর গোয়া সফরের সম্ভাবনার খবর গোয়া নয়, পুরো ভারতজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। তার গোয়া সফর আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত হতো।’

রোনালদো ভারতে আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। দিনদুয়েক আগে আল ফাতেহর বিরুদ্ধে রোনালদোর গোল দেখে সমর্থকরা আশায় বুকবাঁধতে শুরু করেছিলেন। তাদের হতাশই হতে হচ্ছে। অবশ্য গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসর দলকে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা