,

সারা দেশে গরম অনুভূত হতে পারে আরও ২ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : তাপমাত্রা বাড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরমের অনুভূতি বেড়েছে। বৃষ্টিপাত কমে যাওয়া ও মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) তুলনায় শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন বিভাগে কিছু কিছু (২৬-৫০ ভাগ এলাকা) এবং দু-এক স্থানে (১-২৫ ভাগ এলাকা) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরে ধাপে ধাপে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস, বান্দরবানে। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বৃহস্পতিবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে দিন ও রাতের তাপমাত্রা দুটোই বেড়েছে।

শনিবার (আজ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান