,

ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) পদে বুধবার (২৭ আগস্ট) তাকে পদায়ন করা হয়েছে।

এই বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে। ডিবি প্রধানের পদটি গত চার মাস ধরে শূন্য ছিল। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তাকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়।

নতুন ডিবি প্রধানের দায়িত্ব পাওয়া ১৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়।

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান