,

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট বিকেল পাঁচটায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। জুলাইয়ের চেতনা, কী কারণে জুলাই হয়েছিলো এবং আওয়ামী লীগের শাসন আমলের সব দুঃশাসন জুলাই ঘোষণাপত্রে থাকবে। তিনি আরও জানান, জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।
এদিকে ৫ আগস্ট কিংবা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আমরা যে আকাক্সক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমাদের যে আকাক্সক্ষা ছিল সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা আমরা এখনও জানি না। অলরেডি এতে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজ হয়তো ঘোষণা হবে ৫ আগস্ট বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন, ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ-অভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বিজয়ের এক বছর পার হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে একটা বড় অংশ বাস্তবায়নের পথে আমরা এগোতে পেরেছি, সব হয়তো বাস্তবায়িত হয়নি। এর আগে, গত ১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাক্সক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাক্সক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন-নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র