,

নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নাটোর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক আমাদের সময়কে তিনি বলেন, ‘রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে সেখানে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ