,

মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। তাই নারীদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরে এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের একটা সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত।

স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনাবিষয়ক সচেতনতাও বাড়ানো জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে।

রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ চারজন কর্মী ও ছয়টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে চারজন কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে দুজন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ