,

বিএনপি নেতাকে সংবর্ধনা দিতে এসে প্রাণ গেল মহিলা দল নেত্রীর

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলম প্রামাণিকের ছোট ভাই আব্দুল হান্নানের স্ত্রী।

আজ সোমবার দুপুর ২টার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর কারামুক্ত হয়ে হাজারও নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করেতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েকশ নারী। এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার জানান, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এভাবে তার মৃত্যুর বিষয়টি মানতে খুব কষ্ট হচ্ছে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন শোক প্রকাশ করে বলেন, ‘এ অনুষ্ঠানে এসে একজন মহিলা দল নেত্রী মারা গেছে যা এই আনন্দের মাঝে একটি দুঃখজনক ঘটনা। আমরা আমাদের একজন কর্মী হারালাম। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আমরা সবাই তার জানাজা নামাজে অংশগ্রহণ করবো।’

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ