,

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজকে রাজনীতিমুক্ত রাখার দাবীতে  মানববন্ধন

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : “শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগান নিয়ে  নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিল ও উক্ত কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার দাবীতে  মানববন্ধন কর্মসূচি  পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।  মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের আওয়ামী দমন নিপীড়নের সমর্থনকারী ও পলাতক আওয়ামীলীগ নেতার ছেলে মোঃ জনিকে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শাখার সভাপতি ঘোষণা করে একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত বাতিল করতে হবে। তারা বলেন, অতীতেও আমাদের কলেজ ক্যাম্পাসটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত ছিলো। ক্যাম্পাসে সহাবস্থান ও মুক্ত চিন্তার পরিবেশ বজায় রাখতে হলে রাজনীতি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দূরে রাখতে হবে। তাই আমরা অতীতের মতো আমাদের কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত দেখতে চাই এবং গঠিত ছাত্রদলের বিতর্কিত কমিটি দ্রুত বাতিলের দাবী জানাচ্ছি।
এব্যাপারে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হুসেন বলেন, শিক্ষার্থীরা স্বপ্রণোদিতভাবে কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবীতে মানববন্ধন করেছেন। তিনি অতীতের মতো কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট