,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতসহ নানা অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারি-কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। (৯ এপ্রিল) বুধবার দুপুরে জেলা শহরের দাতিয়ারা এলাকায় হ্যালো বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাবের সমন্বয়ে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরেন নামকড়া হ্যালো বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। কারখানার কর্মীদের সুনির্দিষ্ট কোনো পোষাক, মাথায় টুপি এবং হাতে গ্লোভস পরা ছিলনা। বেশিরভাগ কর্মী খালি গায়ে কাজ করছিল। এর ফলে তাদের শরীরের ঘাম বেয়ে খাবারের ওপর পড়ছিল। এছাড়া যত্রতত্র ময়লা ফেলে রাখা হয়েছিল। পাশাপাশি কারখানার রেফ্রিজারেটরে বাসি মিষ্টি রাখা ছিল। এ সব কারণে কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মিষ্টি প্রস্তুতের জায়গাটি অত্যন্ত অপরিচ্ছন্ন। এছাড়া পচা ডিম সংরক্ষণ করা ছিল কারখানায়। প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি সতর্ক করে ১০ দিনের সময় বেধে দেয়া হয়েছে সংশোধনের জন্য। সংশোধন না হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভোক্তাদের স্বার্থে অন্যান্য বেকারির কারখানাগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট