,

নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ভোটার ১৫ লাখ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে এবার প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল এবার নতুন করে ৬১ লাখের বেশি ভোটার যুক্ত করার। একইসঙ্গে ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির এই সিনিয়র সচিব। এবারের ভোটার হালনাগাদে বাদ পড়া ও ২০২৬ সালের ১ জানুয়ারিতে যোগ্য হবেন এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ সময় তিনি বাদ পড়াদেরও নিবন্ধনকেন্দ্রে গিয়ে আবেদন ফরম পূরণের আহ্বান জানান। গতকাল সোমবার শেষ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচি। ভোটারদের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। নতুন ভোটার ১ দশমিক ৪৫ হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এবার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড