,

কারাগারের হটলাইন নম্বর চালু, ঘরে বসেই মিলবে বন্দির যেসব খবর

news-image

অনলাইন প্রতিবেদক : কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা নম্বর (হটলাইন) উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

হটলাইন নম্বর উদ্বোধনের পরে তিনি বলেন, এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দিদের খবর জানতে পারবেন, যা সব সময় খোলা থাকবে।

হটলাইন নম্বর ‘০৯৬১২০২১৬৯০’ এর মাধ্যমে সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য এবং প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য মিলবে।

সেই সঙ্গে অভিযোগ দেওয়া কিংবা পরামর্শ নেওয়া যাবে, যোগ করেন তিনি।

হটলাইন নম্বর উদ্বোধনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগার পরিদর্শন করে বন্দিদের খাবার মান, বন্দিদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।

এসময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড