,

পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মরণোত্তর সম্মাননা হিসেবে ‘রবীন্দ্রপদক’ পাচ্ছেন। রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশনে এ পদক পাপিয়া সারোয়ারের পরিবারের হাতে তুলে দেয়া হবে।

আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশন। তিনদিন ব্যাপী এ সম্মেলনেই স্মরণ করা হবে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের স্মৃতি। দেয়া হবে বিশেষ সম্মাননাটি। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।

সম্মেলন উদ্বোধন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী ফাহমিদা খাতুন। এবারের আয়োজনে অংশ নেবেন পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক।

প্রসঙ্গত, পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

গানের প্রতি দুর্বলতা থেকেই ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেন।

১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত হন গুণী এ সংগীতব্যক্তিত্ব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট