,

চিটাগংকে দেড় শ’র আগে থামিয়ে দিলো ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে দারুণ খেলতে থাকা চিটাগং কিংস আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। অন্যদিকে, ভুগতে থাকা ঢাকা ক্যাপিটালস টেবিলের তলানির দিকে। আজ বুধবার দিনের প্রথম ম্যাচে সেই চিটাগংকে দেড় শ রানের আগেই আটকে দিলো ঢাকা। ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমেছে মোহাম্মদ মিথুনের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় চিটাগং। ওপেনিংয়ে ৪০ রানের জুটি গড়েন অভিজ্ঞ নাঈম ইসলাম ও আফগান তারকা জুবাইদ আকবারি। তবে তাদের ব্যাটিং ছিল বেশ ধীরগতির। এই রান করতে তারা ব্যয় করেন ৭ ওভার ২ বল। ১৯ বলে ২৩ রান করেন তিনি। ফর্মে থাকা গ্রাহাম ক্লার্কও সেট হয়েছিলেন। তবে ১৮ বলে ১৯ রান করে থামতে হয়েছে তাকে। এক শ রানের আগে আউট হন হুসাইন তালাত আর নাঈমও। ৪০ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন নাঈম।

শামীম হোসেন, হায়দার আলী আর অধিনায়ক মিথুন দুই অঙ্কের রানের দেখা পেলেও দলের রানের গতি বাড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে চিটাগং।

৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ঢাকার সবচেয়ে সফল বোলার স্পিনার মোসাদ্দেক হোসেন। ২ উইকেট নিয়েছেন নাজমুজ ইসলামও। ৩ ওভারে ২৭ রান দিয়েছেন তিনি। কোনো উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন ঢাকার মূল ভরসা মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে মেডেন দেওয়া এই বাঁহাতি পেসারের ইনিংস শেষে বোলিং ফিগার: ৪-১-১৮-০।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট