,

বাড়িতে ফিরেই চটেছেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলি খান গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার গভীর রাতে দুষ্কৃতকারী হামলা চালায় সাইফ ও কারিনার বাড়িতে। এতে গুরুতর জখম হন সাইফ।

বলিউডের এ অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার মেরুদণ্ডে গেঁথে ছিল আড়াই ইঞ্চি মাপের একটি ছুরির অংশ। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বের করা হয়। এখন অভিনেতার অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকরা।

হামলার ঘটনার পর থেকেই জেহ ও তৈমুরকে নিজের বাড়িতে নিয়ে যান কারিনার বোন কারিশমা কাপুর। ঘটনার পর থেকে পুলিশ তাদের বাড়িতে আসছে। তদন্তের কারণে হাজির হতে হচ্ছে পুলিশকে। আজ (২০ জানুয়ারি) নিজের বাড়িতে দুই পুত্রকে নিয়ে ফিরলেন এ নায়িকা। ফিরেই বেজায় চটেছেন তিনি।

হামলাকারী ধরা পড়তেই রোববার বাবাকে হাসপাতালে দেখতে যায় তার ছোট দুই সন্তান তৈমুর আলি খান এবং জেহ। সঙ্গে তাদের মা কারিনা কাপুর খান। হামলার রাতে আট বছর বয়সী তৈমুরই রক্তাক্ত সাইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

প্রাথমিক সূত্রে শোনা গিয়েছিল, বড় ছেলে ইব্রাহিম আলি খান নাকি হাসপাতালে নিয়ে গিয়েছিল বাবাকে। ঘটনার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্যও বের হচ্ছে। আর এতেই বেজায় চটেছেন কারিনা।

বাড়ি ফিরে ইনস্টাগ্রামে কারিনা কাপুর লেখেন, ‘আপনাদের মন বলে কিছু নেই! আমাদের একা ছেড়ে দিন।’ যদিও এই পোস্ট ভাগ করে নেওয়ার মিনিট কয়েকের মধ্যেই তিনি তা মুছে দেন।

হামলার পর থেকে এমনিতেই বাড়িতে থমথমে পরিবেশ। এরই মধ্যে দুই ছেলের মন ভালো করতে চেষ্টার কমতি রাখছেন না কারিনা। বাড়িতে প্রবেশ করেই ছেলেদের জন্য খেলনা নিয়ে আসেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট