,

ইরানে ধর্ম অবমাননার দায়ে সঙ্গীতশিল্পীর মৃত্যুদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম অবমাননার দায়ে ইরানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার (১৯ জানুয়ারি) এ রায় দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম এতেমাদ জানায়, সঙ্গীতশিল্পী আমির হোসেন তাতালু নামে পরিচিত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া ধর্ম অবমাননা মামলার কার্যক্রম আবার চালু হয়। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অবমাননা করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাতালুর।

পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী তাতালু ২০১৮ সাল থেকে তুরস্কে বাস করতেন। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের কাছে হস্তান্তর করে তুরস্ক। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এছাড়া অন্য একটি মামলায় তাতালুকে পতিতাবৃত্তি প্রচারের জন্য ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে প্রচার ও অশ্লীল কনটেন্ট বানানোর অভিযোগও অভিযুক্ত করা হয়েছে।
তাতালু ২০১৭ সালে সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন। ২০১৫ সালে ইরানের এই সঙ্গীতশিল্পী পারমাণবিক কর্মসূচির সমর্থনে গানও গেয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট