,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বেড়ে দ্বিগুণ, ভর্তিচ্ছুদের ক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাথমিক আবেদন করতে শিক্ষার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। বিগত বছর এ ফি ছিল ৩৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিগত কয়েক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। শুধু এসএসসি ও এইচএসসির জিপিএ’র ওপর ভিত্তি করে ভর্তি করানো হয়েছে। যে কারণে ভর্তিতে তেমন ব্যয় ছিল না। এবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাই কর্তৃপক্ষের খরচ বেড়েছে।

তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর এম এম কলেজে এবার ভর্তি হতে চান আনজুমান আরা। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি ফি ৭০০ টাকা! গতবার যা ছিল, তার চেয়ে আরও বেড়েছে। অথচ আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। এ ফি কমানো উচিত।’

আব্দুর সালাম নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত মানি না। পারলে ভর্তি ফি কমান। নতুন বাংলাদেশে বাড়তি ভর্তি ফি দিয়ে আমরা আবেদন করবো না। প্রয়োজনে আন্দোলনে নামবো।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, ‘এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর তো ভর্তি পরীক্ষা ছিল না। স্বাভাবিকভাবে খরচ বাড়বে। তারপরও হিসাব কষে কর্তৃপক্ষ যতটা সম্ভব কম ফি নির্ধারণ করেছে।’

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর