শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণ বছরে ১ লাখের বেশি মানুষের অকাল মৃত্যুর কারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতি বছর ৫ হাজার ২৫৮ শিশুসহ ১ লাখ ২ হাজার ৪৫৬ জন মানুষ বায়ুদূষণের কারণে অকাল মৃত্যুবরণ করছেন। একই সঙ্গে, ৯ লাখ মা অকাল প্রসবের শিকার হচ্ছেন এবং প্রায় ৭ লাখ কম ওজনের শিশু জন্মগ্রহণ করছে।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) যৌথ গবেষণা প্রতিবেদনে এ সব তথ্য প্রকাশ করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে সূক্ষ্মকণা বায়ু দূষণে জনস্বাস্থ্য প্রভাব’ শীর্ষক আলোচনায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় বলা হয়, ২০২৩ সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে।

দেশে প্রতি ঘনমিটার বাতাসে বালুকণার বার্ষিক মান ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম, যা জাতীয় মানদণ্ডের (৩৫ মাইক্রোগ্রাম) দ্বিগুণেরও বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ করা ৫ মাইক্রোগ্রামের তুলনায় ১৫ গুণ বেশি।

এই দূষণের ফলে প্রতি বছর ৬ লাখ ৭০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, এবং ২৬৩ মিলিয়ন কর্মদিবস হারানোর পাশাপাশি উৎপাদনশীলতায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

২০১৯ সালে দূষণজনিত আর্থিক ক্ষতি ছিল প্রায় ১১ বিলিয়ন ডলার, যা দেশের মোট জিডিপির পাঁচ শতাংশ।

গবেষকরা সুপারিশ করেন, বায়ুদূষণ মোকাবিলায় জাতীয় মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা এবং ধীরে ধীরে ডব্লিউএইচওর ২০২১ সালের নির্দেশিকায় বর্ণিত প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম অর্জনের লক্ষ্যে অগ্রসর হওয়া উচিত।

পাশাপাশি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বণ নির্গমন কমানো এবং দূষণ পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট সমাধানে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবেশের ওপর আরও বড় ধরনের প্রভাব পড়বে।

সিআরইএর বায়ুমান বিশ্লেষক ড. জেমি কেলি বলেন, বাংলাদেশের বায়ু দূষণের কারণে প্রতি বছর হাজার হাজার অপরিণত শিশু, কম ওজনের শিশুর জন্ম এবং শিশু মৃত্যু ঘটছে। এই পরিস্থিতি এমন হস্তক্ষেপের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে, যা সবচেয়ে অরক্ষিতদের সুরক্ষা দিতে সক্ষম। দূষণ প্রতি বছর প্রায় ২৬৬ মিলিয়ন কর্মদিবস ক্ষতি সৃষ্টি করে, যা উৎপাদনশীলতার বড় ধরনের ক্ষতি করে ব্যবসা ও পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে দেয়। বাংলাদেশের বায়ু দূষণ সমস্যার সমাধান জনস্বাস্থ্য এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে বিনিয়োগের সমতুল্য।

অনুষ্ঠানে ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, বর্তমানে ঢাকা শহরের বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না, বরং বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্যকেও। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৪ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মানুষের গড় আয়ু ২ দশমিক ৭ বছর হ্রাস পেয়েছে। প্রতিবেদন অনুসারে, দেশে নাগরিকদের গড় আয়ু হ্রাস পেয়েছে ৪ দশমিক ৮ বছর।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের