,

জাতীয় কবির নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, আইসিইউতে ভর্তি

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বনানীতে একটি বাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বনানী থেকে বাবুল কাজী নামে একজন দগ্ধ অবস্থায় এসেছেন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. শাওন বিন রহমান আরও বলেন, বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।

কাজী নজরুল ইসলামের দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক।

কাজী আল-আমিন/বিএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড