,

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?