,

জনগণ আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না

news-image

জেলা প্রতিনিধি :ছাত্র-জনতা আর কোনো দিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রামে ‘ফেলানী ফর লং মার্চ’ কর্মসূচি শুরুর আগে পথসভায় এ কথা বলেন তিনি। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে এ লং মার্চ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতা আর কোনো দিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। ক্ষমতাকে আঁকড়ে ধরে কেউ যদি কোনো দল, গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন, তাহলে আপনাদের পরিণতি হবে খুনি হাসিনার মতো।

তিনি আরও বলেন, আজকের লং মার্চের উদ্দেশ্য আগামীতে পৃথিবীর কোনো সীমান্তে যাতে হত্যাকাণ্ড না হয়।

লং মার্চে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আকতার হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা-উপজেলা শাখার সমন্বয়করা।

ফজলুল করিম ফারাজী/জেডএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?