,

ঘোষণাপত্র জারি হবে ছাত্রদের নেতৃত্বে, উপস্থিত থাকবেন সবাই

news-image

বিশেষ সংবাদদাতা : আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হয়ে গেলে সেদিনই সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্র জারির দিনক্ষণ জানা যাবে। ঘোষণাপত্র চূড়ান্ত হয়ে গেলে এ ঘোষণাপত্র কাদের নেতৃত্বে জারি হবে, কী প্রক্রিয়ায় জারি হবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা মাফুজ আলম বলেন, ৩ ও ৫ আগস্ট জনগণ যেভাবে ব্যানার ছাড়া, জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, একই রকম ঘটনা আমরা পুনরায় তৈরি করতে চাই। যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ৫ আগস্ট যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে যেটি আমরা পেয়েছি, ওখানে যদি আমরা বিকেলে ঘোষণাপত্র দিতাম বা এর দুদিন পরে দিতাম, তাহলে যে মোমেন্টটা হতো, সেটাই আমরা ক্রিয়েট করতে চাইছি।

উপদেষ্টা আরও বলেন, মূলত সেখানে ছাত্রদের নেতৃত্ব থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল অ্যাডভাইজরি কাউন্সিলের অ্যাডভাইজাররাও থাকতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট