,

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ১০ কিমি মানববন্ধন

news-image

সাভার প্রতিনিধি : গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি বন্ধ কারখানা খুলে দেওয়াসহ নানা দাবিতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানীবাজার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২৫ হাজার পোশাক শ্রমিক এই মানববন্ধন করেন।

শ্রমিকরা জানান, আন্দোলনের পর গত বছরের ১৭ ডিসেম্বর শ্রমিকদের বেতন দেওয়া হয়। এরপর থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ১৪টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়। তখন থেকে কারখানার শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। খেয়ে না খেয়ে পাঁচ মাস অতিবাহিত করেছেন তারা। এসব কারখানায় কর্মরত প্রায় ৪০ হাজার পরিবার অনিশ্চয়তায় ভুগছেন।

এ সময় দ্রুত কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচির নেতা মো. সৈকত বলেন, ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে শ্রমিকরা বাসা ভাড়া দিতে পারছে না ও দোকান বিল দিতে পারছেন না। সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়া তাদের জন্যে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আমরা কারখানার এলসিসহ সব কারখানা খুলে দেওয়া ও পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই মানববন্ধনে দাঁড়িয়েছি।

গত ডিসেম্বর মাসে বেতনের দাবিতে দফায় দফায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে বেক্সিমকোর শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড