,

কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

news-image

অনলাইন প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম, মো. মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। আসামীপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও প্রসিকউটর বি এম সুলতান মাহমুদ বলেন, গত ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার মামলায় গ্রেফতার আছেন মোহাম্মদ সুজন হোসেন। তাকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম।

আবেদন শুনানি শেষে গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া আগামী ২৩ জানুয়ারি তার বিষয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চাঁনখারপুলে শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড