,

ঢাকায় তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেফতার

news-image

অনলাইন প্রতিবেদক : গত তিন মাসে (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রাজধানীতে ছিনতাই বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাই চক্রের নাম শনাক্ত করে অভিযান চলমান। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সোর্সের মাধ্যমে অপারেশন পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ

ছিনতাই গ্রেফতারের পরিসংখ্যান তুলে ধরে ডিবির এই কর্মকর্তা বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন এবং ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম চলমান। আশা করি, গ্রেফতারদের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাবো।

এ সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড