,

সিলেটে শপিংমলের দোকান থেকে আড়াইশ ভরি সোনা চুরি

news-image

জেলা প্রতিনিধি : সিলেট নগরীর একটি অভিজাত শপিংমলের সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় নগরীর আল হামরা শপিং সিটির নুরানি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করেন, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে।

তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি।

আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোনো সোনা নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মালিক পক্ষের দাবি, শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যাওয়া হয়। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী বলেন, দোকানে প্রায় আড়াইশ ভরি সোনা ছিল। এসব সোনার দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জাবেদ চৌধুরী বলেন, এই মার্কেটে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। বাইরের কেউ এই কাজ করতে পারবে না। ভেতর থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কে করেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট