শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

news-image

অনলাইন প্রতিবেদক : ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আহসানুল আলম বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে।

বুধবার (৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী শাখা থেকে ২০২৪ সালের ১০ অক্টোবর ভিত্তিক অনাদায়ী ডিলের মূল দায় ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা। জালিয়াতির মাধ্যমে এ টাকা আত্মসাৎসহ বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার উদ্দেশ্যে মানি লন্ডারিং করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/ ৪২০/ 8৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৪৭৭ক/ ১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) বাংলাদেশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী ও খাতুনগঞ্জ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এ দুই ঋণের বিষয়েও অনুসন্ধান করছে দুদক।

>> যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

এসএম/কেএসআর/এমএস

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের